প্রথম দুই সেটে জয়ের পর তৃতীয় সেটেও ৪-১ ব্যবধানে এগিয়ে ছিলেন রাফায়েল নাদাল। তখনই প্রতিপক্ষ ফ্রেদেরিকো দেলবোনিসের সার্ভ ফেরাতে গিয়ে পাশে থাকা বলগার্লকে বলের আঘাত করে বসেন তিনি। এর পরপরই ছুটে যান মেয়েটির কাছে। আলতো চুমু দিয়ে ক্ষমাও চান নাদাল। এরপর ম্যাচ শেষে ব্যান্ডানাটিও তাকে দেন। ম্যাচ শেষে জানান, ক্যারিয়ারের সবচেয়ে বড়ো ভয়টাই পেয়েছিলেন এদিন। তবে ম্যাচে খুব একটা বেগ পেতে হয়নি তাকে। দেলবোনিসকে ৬-৩ ৭-৬ ৬-১ গেমে সরাসরি সেটে হারিয়ে পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে।