ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটে শেরপুর চ্যাম্পিয়ন

মুজিববর্ষে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা পুলিশ দল। শেরপুর পুলিশ লাইন্স মাঠে গত মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত ফাইনালে শেরপুর ৮ উইকেটে নেত্রকোনা জেলা পুলিশ দলকে হারায়। বিজয়ী দলের ওপেনার সোহাগ মিয়া ম্যান অব দ্য ফাইনাল এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারন অর-রশীদ প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুঁইয়া, পুলিশ সুপার কাজি আশরাফুল আজীম ও জেলা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।