আকরাম সাবিত
নির্বাচনে আসব এবার দিলাম বলে এই!
আমার মতো বিশ্বাসী লোক আর এলাকায় নেই!
এই এলাকার সব পোলাপান আমায় ডাকে ভাই,
বিপদ এলেই আমার কাছে পায় সকলে ঠাঁই।
এবার আমি এমপি হব খুব করেছি পণ!
টাকার জোরে সঙ্গে আছে বেকার জনগণ।
বলছি এবার নির্বাচনে করলে আমি পাস,
এই এলাকার মানুষগুলো সত্যি পাবে বাঁশ!
এসব বাঁশে শাকু হবে এবং হবে ঘর!
উন্নয়নের আসবে জোয়ার নির্বাচনের পর।
আসবে নতুন বিদ্যুত্ এবং চলবে আরও ফ্যান!
তা না হলেও ঘরে ঘরে জ্বলবে হারিকেন।
হারিকেনের আলোয় আলোয় আসবে আলোর দিন!
সত্যি কথা আরও দিব সঙ্গে কেরোসিন!
প্যাকেট ভরে খাবার দিব খিচুড়ি এবং ক্ষীর,
তখন আমায় বলবে সবাই মস্ত দানবীর।
পাড়ায় পাড়ায় যাত্রা দিবো থাকতে ভালো মন,
আর কি লাগে? আমি হলাম মস্ত বিনোদন!
থাকব পাশে যখন-তখন সারা জীবনভর!
উন্নয়নের ভাসবে সবই নির্বাচনের পর।