এমপি হতে চাই

রায়হান ফেরদৌস

 

এমপি হতে চাই,

পকেট ভরা টাকা আছে

শিক্ষা বেশি নাই।

 

এমপি হতে চাই,

বাড়ি-গাড়ি সবই আছে

মানবতা নাই।

 

এমপি হতে চাই,

সুযোগ পেলে পরের টাকা

হুমড়ি দিয়ে খাই।

 

এমপি হতে চাই,

মানুষ মেরে গায়েব করে

গদি আমার চাই।