পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা ৫০ রান সংগ্রহ করেছে। তামিম ইকবাল ২৬ ও মোহম্মদ নাঈম ২৬ রানে ব্যাট করছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করতে চান বাংলাদেশ অধিনায়ক। এই ম্যাচের মধ্যদিয়ে পাকিস্তানের দুই খেলোয়াড়ের অভিষেক হয়েছে। তারা হলেন আহসান আলি ও হ্যারিস রউফ।
বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।
পাকিস্তান স্কোয়াড : আহসান আলি, বাবর আযম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রেদওয়াদ, সাদাব খান, হ্যারিস রউফ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।
ইত্তেফাক/ইউবি