প্রথম ওভারেই সাফল্য এনে দিলেন শফিউল

ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশ দলকে সাফল্য এনে দিলেন শফিউল ইসলাম। ওভারের দ্বিতীয় বলটি বাবর আজমের ব্যাট ছুয়ে উইকেট কিপার লিটন দাসের গ্লাভসে জমা হয়। ফিল্ডারদের জোড়ালো আবেদনে আঙ্গুল তুলে দেন আম্পায়ার। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ নিলেও আর ফেরা হয়নি বাবর আজমের।   

এর আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। 

ব্যাটিংয়ে নেমে শুভ সূচনা করেন বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও মোহম্মদ নাঈম। ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান সংগ্রহ করে তারা। দলীয় ৭১ রানে তামিম ইকবাল রান আউটে কাটা পড়েন। আউট হওয়ার আগে তিনি ৩৪ বলে ৩৯ রান করেন।

দলীয় ৯৮ রানে তামিমের মতোই রান আউটে কাটা পড়েন লিটন কুমার দাস। নিজের বোলিংয়ে ফিল্ডিং করে দারুণ থ্রো করেন শাদাব খান। বল সরাসরি আঘাত করে স্ট্যাম্পে। ১৩ বলে ১২ রান করেন আউট হন লিটন। লিটনের পর দ্রুত ফিরে গেছেন মোহাম্মদ নাঈম। লেগ স্পিনার শাদাব খানের গুগলি উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাঈম। ৪১ বলে ৪৩ রান করেন তিনি। তার আউটের সময় বাংলাদেশের রান ৩ উইকেটে ৯৮।

আরো পড়ুন : ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় করবে আওয়ামী লীগ :  ওবায়দুল কাদের

এর পর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়েন আফিফ হোসেন। দ্রুত রান তোলার তাড়ায় এলোমেলো শট খেলছিলেন আফিফ। শেষমেশ বোল্ড হয়ে ৯ রানে সাজঘরে ফেরেন আফিফ। সৌম্য সরকার উইকেটে এসেই বাউন্ডারি ভাল কিছু করার ইঙ্গিত দিয়েছিল। কিন্ত তিনি নিজের ইনিংসকে বড় করতে পারেনি। বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদির স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হন সৌম্য। ৫ বলে ৭ রান করে সৌম্য ফিরেছেন সাজঘরে।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১৯ রানে অপরাজিত থাকেন। নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের বোলাররা লক্ষ্য নাগালে রেখেছেন।

 

ইত্তেফাক/ইউবি