মাত্র ১৮ বল থেকে ঝড়ো ইনিংস খেলে পূরণ করেন হাফসেঞ্চুরি। এরপর মাত্র ৩৬ বল থেকে ৬টি চার ও ৮টি ছক্কার মারে ৮৯ রান করা লুইসকে বিদায় করেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় ১২২ রানে মাহমুদউল্লাহর বলে বোল্ড হয়ে যান তিনি। এর আগে কিমো পলকে ফেরান মুস্তাফিজ। আর লূইসের পর শিমরন হেটমায়ারকেও ফেরান মাহমুদউল্লাহ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১৩৪ রান।
শনিবার মিরপুরে সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুই ক্যারিবীয় ওপেনার শাই হোপ ও এভিন লুইস। মাত্র ৪.৫ ওভার খেলে ৭২ রান করে এই জুটি। এরপর সাকিব আল হাসান সেই জুটি ভাঙেন। তার বলে শাই হোপ বোল্ড হয়ে যান। আউট হওয়ার আগে ১২ বলে তিনটি চার ও একটি ছক্কার মারে ২৩ রান করেন হোপ।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে বাংলাদেশ। তাই সিরিজ জিততে হলে আজকের ম্যাচে অবশ্যই জিততে হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।
আরো পড়ুন: দেশের মানুষ পরিবর্তন চায়: মির্জা ফখরুল
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার ও মুস্তাফিজুর রহমান।
ইত্তেফাক/কেআই