আফ্রিকায় সৌরবিদ্যুতে ঝোঁক

 

আফ্রিকায় এখনো কোটি কোটি মানুষের ঘরে বিদ্যুত্সংযোগ নেই। এ মহাদেশে সৌরবিদ্যুতে বিনিয়োগ করেছে যুক্তরাজ্য। আফ্রিকার লাখ লাখ পরিবার মোবাইল প্রযুক্তি ব্যবহার করে সাশ্রয়ী সোলার প্যানেল ভাড়া করেছে। গত চার বছরে ৫০ লাখেরও বেশি পরিবারে এ ব্যবস্থায় সৌরবিদ্যুত্ সরবরাহ করেছে ব্রিটিশ কোম্পানিগুলো। তবে ৬০ কোটির মতো মানুষ এখনো সম্পূর্ণ বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন। তাই আগামীতে আরো ২ হাজার ৪০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারে যুক্তরাজ্য।