তথ্যপ্রযুক্তি ডেস্ক
গুগলের অন্যতম জনপ্রিয় ফিচার হলো গুগল ফটোজ। এই ফিচারটির সঙ্গে কম-বেশি সকলেই পরিচিত। আপনার ফোনের স্টোরেজে ছবি সংগ্রহ করলে হয়তো কোনো কারণে তা বাতিল হয়ে যেতে পারে কিন্তু, গুগল ফটোজে ছবি সংরক্ষণ করলে তা সহজেই বাতিল হবে না। এমনকি, আপনার ফোনটি হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলেও গুগল ফটোজ থেকে ছবিগুলো আবার সংগ্রহ করতে পারবেন। যদি গুগল ফটোজ একটি পুরানো ফিচার গুগলের। কিছু দিন পর পরই গুগল তাদের ফিচারগুলোতে আপডেট আনে। এরই ধারাবাহিকতায় গুগল ফটোজেও আপডেট এনেছে প্রতিষ্ঠানটি।
নতুন আপডেটে গুগল ফটোজের মাধ্যমে সংরক্ষণ করা ছবিগুলো সুন্দর মতো দেখতে পারবেন।
বন্ধুদের পাঠানো ভিডিও বড় করে দেখার সুযোগ দিতে ‘ভিডিও জুম’ ফিচার চালু করছে গুগল ফটোজ। ফিচারটি কাজে লাগিয়ে ভিডিওর স্ক্রিনের ছবি বড় করে দেখার সুযোগ মিলবে। ফলে দূর থেকে ক্যামেরায় ধারণ করা ভিডিওগুলো স্বাচ্ছন্দ্যে দেখা যাবে।
এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও গোপনে ফিচারটি চালুর জন্য কাজ শুরু করেছে গুগলের ছবি ও ভিডিও বিনিময়ের অনলাইন স্টোরেজ সেবাটি। বিষয়টি প্রথমে নজরে আনেন এক্সডিএ ডেভেলপাররা। তাঁদের দাবি, গুগল ফটোজের ৪.৩৩ সংস্করণে নতুন একটি ফিচারের সন্ধান মিলেছে, যার সাহায্যে যেকোনো ভিডিও জুম করে দেখা সম্ভব।