বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল
স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু স্টেডিয়াম ফুটবলের ফাইনাল ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়। স্টেডিয়ামের গেট বন্ধ হয়ে যাবে সাড়ে ৩টায়। বেলা দেড়টায় গেট খোলা হবে। বাফুফের জানিয়েছে, নিরাপত্তার কারণেই এটি করা হয়েছে। বাফুফে আরো জানিয়েছে, বাফুফে সাধারণ দর্শক স্টেডিয়ামের ৩ (শিল্প ভবনের পাশে) ও ৪ নম্বর গেট (মশাল গেট) দিয়ে প্রবেশ করবেন। ভিআইপি দর্শকরা বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট সংলগ্ন ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন।