ডি ভিলিয়ার্সের ফেরা
স্পোর্টস ডেস্ক
এবি ডি ভিলিয়ার্স ফিরতে চান আন্তর্জাতিক ক্রিকেটে। খবরটা অনেক পুরোনো। এই ইস্যুতে ভিলিয়ার্সের পাশাপাশি ইতিবাচক সাড়া দিয়েছেন কোচ মার্ক বাউচার ও অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তবে এতদিন নীরবই ছিলেন ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) পরিচালক গ্রায়েম স্মিথ। এবার তিনি সেই নীরবতা ভাঙলেন। তিনি ডি ভিলিয়ার্সের ফিরতে চাওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছেন।
ডি ভিলিয়ার্সের সাবেক সতীর্থ বললেন, ‘এবি আবারও আন্তর্জাতিকে ফেরার সিদ্ধান্ত নিয়েছে, অবশ্যই এটা দারুণ একটা ব্যাপার। ওর সঙ্গে আমাদের কথা হয়েছে, তবে সে সব আনুষ্ঠানিক কিছু নয়।’