ঢাকা-১৫: কামাল আহমেদ মজুমদারের পক্ষে ব্যাপক প্রচারণা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আর মাত্র ৭ দিন দূরে দেশ। দেশজুড়ে নৌকার পালে বইছে হাওয়া। থেমে নেই ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের নৌকা মার্কার প্রার্থী কামাল আহমেদ মজুমদারের নির্বাচনী প্রচার-প্রচারণা। 

শনিবার সকালে বাইশটেকি এলাকায় নৌকার পক্ষে মিছিল বের করেন মিরপুর ১৩ এর ৪নং ওয়ার্ড বাইশটেকি শাখা ইউনিটের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ বোরহানুল ইসলাম।

নানা স্লোগান আর সব বয়সীদের পদচারণায় মুখর হয় মিছিল। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। নৌকা মার্কার প্রার্থী কামাল আহমেদ মজুমদারের পক্ষে ভোট চেয়ে মিছিলে অংশ নেন ওয়ার্ডের হাজারো আওয়ামী নেতা-কর্মী।

এ বিষয়ে হাজি বোরহানুল ইসলাম বলেন, 'দেশের চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিকল্প নেই। চলমান উন্নয়ন ধারাকে বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল নানাভাবে ষড়যন্ত্র করছে। ৩০ ডিসেম্বর স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।'

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়নে কাজ করেছে। আর ঢাকা ১৫ আসনের নৌকার প্রার্থী কামাল আহমেদ মজুমদার হাতের ছোঁয়ায় এ আসনে উন্নয়নের জোয়ার বইছে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় কামাল আহমেদ মজুমদারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

ইত্তেফাক/এমআই