পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। খেলাধুলায় ছয়টি গ্রুপে মোট ৬৪টি ইভেন্টে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ১৯২জন ১ম, ২য় ও ৩য় স্থান করে। গত বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের শহিদ মিনারে পুরস্কার বিতরণ করেন ম্যানেজিং কমিটি সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, ইউএনও রেজাউল করিম, আওয়ামী লীগ সম্পাদক রেজওয়ানুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক প্রমুখ।