ভ্রাম্যমাণ প্রতিনিধি
পশ্চিমের জেলাগুলোর ওপর দিয়ে ফের বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এতে যশোর, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। উত্তরের বাতাসে আবারও জেঁকে বসেছে শীত।
ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ভারতের পশ্চিমাঞ্চলে উচ্চচাপবলয় রয়েছে। তার বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলের ওপর বিস্তৃত রয়েছে। এ ছাড়াও বাংলাদেশের ওপর জেড উইন্ড বিরাজ করছে। এজন্য হাড় কাঁপানো শীত পড়ছে। তিনি জানান, এ অবস্থা আরো কয়েক দিন থাকবে। তারপর তাপমাত্রা বাড়বে।