পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

গতকাল বিকালে বিশ্বসাহিত্য কেন্দ্রের বাতিঘরে হয়ে গেল অবসর ও প্রতীক প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বই পাঁচটি হলো—শরিফুল হাসানের উপন্যাস ‘রূপকুমারী ও স্বপ্নকুহক’, নাবিল মুহতাসিমের গল্পগ্রন্থ ‘জীয়নবিদ্যা’, ইমরান কায়েসের উপন্যাস ‘জন্মান্তর’, সাদিয়া সিদ্দিকার উপন্যাস ‘আঁধারের কাছে’ এবং ওয়াসি আহমেদ ও কৌশিক জামান অনূদিত এটগার কেরেটের ছোটোগল্প সংকলন ‘দ্যা গার্ল অন দ্যা ফ্রিজ এবং অন্যান্য গল্প’। দেশের জনপ্রিয় লেখকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানটির অনলাইন পার্টনার ছিল অথবা ডটকম। —প্রেসবিজ্ঞপ্তি