ভাঙ্গুড়ায় স্ত্রীর চুল কেটে দেওয়ায় স্বামী আটক

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

পাবনার ভাঙ্গুড়ায় খাদিজা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে নির্যাতন করে মাথার চুল কেটে দিয়েছে তার মাদকাসক্ত স্বামী শাহেদ ফকির। ঘটনাটি ঘটেছে উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে। পুলিশ শুক্রবার সন্ধ্যায় শাহেদ ফকিরকে আটক করেছে। জানা যায়, সংসারের অভাব-অনটন নিয়ে স্বামী শাহেদের সঙ্গে গৃহবধূর প্রায়ই ঝগড়া হতো। এক পর্যায়ে স্বামী কাজকর্ম বাদ দিয়ে নেশায় মেতে ওঠায় পরিবারে অশান্তি বিরাজ করছিল। বৃহস্পতিবার স্বামী কাঁচি দিয়ে স্ত্রীর চুল কেটে দেয়। শুক্রবার খাদিজা ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দেন।