ঢাকা-জামালপুর রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

বিশেষ প্রতিনিধি

ঢাকা-জামালপুর রুটে চালু হচ্ছে নতুন ট্রেন। আগামীকাল সকাল ১০টায় গণভবন থেকে এই ট্রেনের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

রেল সূত্র জানায়, জামালপুর এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল সাড়ে ১০টায়, জামালপুর পৌঁছাবে বিকাল ৪টা ৫ মিনিটে এবং জামালপুর থেকে ছাড়বে বিকাল ৫টা ৪৫ মিনিটে, ঢাকা পৌঁছাবে রাত সাড়ে ১১টায়। ট্রেনটির বিরতি স্টেশনের মধ্যে রয়েছে- বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু পূর্ব, ভূঞাপুর, হেমনগর, অ্যাডভোকেট মতিউর রহমান, তারাকান্দি, সরিষাবাড়ি। ট্রেনটিতে এসি চেয়ার ১১০টি ও শোভন চেয়ার ৫১০টিসহ সর্বমোট ৬২০টি আসনের ব্যবস্থা থাকবে। ররিবার সাপ্তাহিক বন্ধ থাকবে ট্রেনটির।