দীঘিনালায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

দীঘিনালায় খোরশেদ নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির কাছে পুকুরে নেমে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে এঘটনা ঘটে।  তিনি দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছাত্র ছিল। তার বাড়ি উপজেলা সদরের মুসলিম পাড়ার মৃত সিরাজ মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই মো. নুরল আলম জানান, সে দুপুরে কাউকে না বলে পুকুরে নামে। পুকুরের বাল্বটি দীর্ঘদিন ধরে নষ্ট ছিল।সেটি লাগাতে গিয়ে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ইজিবাইকে চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু 

দীঘিনালা কলেজের অধ্যাপক দীলিপ চৌধুরী জানান, ছাত্র হিসেবে খোরশেদ ভাল ছিল। তার এভাবে মৃত্যু দুঃখজনক। 

দীঘিনালা থানার ওসি উত্তম কুমার দেব এঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইত্তেফাক/কেকে