নাটোর-৩ সিংড়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনাইদ আহমেদ পলক তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার দুপুরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি নিয়ে সাংবাদিকদের কাছে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। তিনি ২৭ দফা ইশতেহার ঘোষণা করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক প্রতিমন্ত্রী ব্যক্তিগত সহকারী মাওঃ রুহুল আমিন, বিকল্পধারার প্রার্থী মনজুর আলম হাসু, ওয়ার্কার্স পার্টির নেতা মিজানুর রহমান মিজান সহ ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ প্রশাসনকে একতরফা না থাকার হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল
এর পরে বিকল্পধারার প্রার্থী মনজুর আলম হাসু নিজ প্রার্থীতা প্রত্যাহার করে নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার ঘোষণা দেন।
ইত্তেফাক/নূহু