প্রত্যন্ত এলাকা থেকে ফুটবলারদের বাছাই করার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার ধলী গৌরনগর ইউনিয়নে আব্দুল হান্নান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় দলের কয়েকজন সাবেক ফুটবলার ও বিবিএস গ্রুপের কর্মকর্তাবৃন্দ।
বিবিএস গ্রুপের আয়োজনে বাছাই পর্ব অনুষ্ঠানের আয়োজকরা জানান, প্রত্যন্ত গ্রামে অনেক কিশোর রয়েছে যারা সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে আন্ত:বিভাগীয় বা ভালো কোন ক্লাবে খেলতে পারেন না। এই ধরনের খেলোয়াড়দের সঠিক পরিচর্যা করে তাদেরকে জাতীয় পর্যায়ে খেলার যোগ্য করে গড়ে তুলায় হতে আমাদের মূল লক্ষ্য।
প্রতিবছরই এই ধরনের আয়োজন করে তৃনমূল থেকে খেলোয়াড় বাছাই করতে চায় বিবিএস গ্রুপ। এ সময় সাবেক ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন কায়সার হামিদ, আলফাজ আহমেদ, জনি, মহসিন, খন্দকার রকি ও জসি। আর বিবিএস গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু নোমান ও নির্বাহী পরিচালক ওমর ফারুক।
ইত্তেফাক/এসআই