নাঈম, মেহেদির পর প্যাভিলিয়নে লিটন দাস

দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। নাঈম, মেহেদির পর প্যাভিলিয়নে ফিরলেন লিটন দাস। দলীয় ৪১ রানে শাদাবের বলে এলবিডাব্লিউ হন লিটন। রিভিউ নিলেও অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত আউট হওয়াতে ৮ রান করে মাঠ ছাড়তে হয় লিটনকে। ৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৫ রান।

এর আগে নাঈম শেখের পর দ্রুত ফিরে যান মেহেদী হাসান। মোহম্মদ হোসাইনের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মেহেদি। তার আউটের সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২২ রান। ইনিংসের দ্বিতীয় ওভারের ২য় বলে শাহীন শাহ আফ্রিদির বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান ওপেনার নাঈম শেখ।

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মেহেদি হাসান। অপরিবর্তিত আছে পাকিস্তান দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাঁচ উইকেটের জয় পায় স্বাগতিক পাকিস্তান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাঈম শেখ, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), মেহেদি হাসান, শফিউল ইসলাম, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

ইত্তেফাক/ইউবি