/ নীরব চন্দন
তাড়াহুড়া করে এক লোক জুতার দোকানে এসে বললেন, ‘এই নিন আপনার জুতা। জুতা তো এক মাস না যেতেই নষ্ট হয়ে গেছে। এখন দয়া করে জুতা জোড়া চেঞ্জ করে দিন। এই জুতার তো দুই মাস গ্যারান্টি দিয়েছিলেন।’
দোকানদার :জি। দুই মাসের গ্যারান্টি। কিন্তু সে ক্ষেত্রে তো কিছু শর্ত ছিল।
ক্রেতা :কী শর্ত?
দোকানদার :কেনার পর প্রথম দুই মাস জুতা পায়ে দেওয়া যাবে না।
ক্রেতা :(কিছুক্ষণ চুপ থাকার পর) হুম, কিন্তু আমি তো জুতা পায়ে পরিনি।
দোকানদার :তাহলে জুতা নষ্ট হলো কীভাবে?
ক্রেতা :আসলে বাসায় বসার টুল না থাকায় প্রতিদিন জুতার ওপর দুই/তিন বার করে বসতাম।
শুনে দোকানদারের মাথায় হাত!