আহো নিন্দুক, আহো...

/ রুবেল কান্তি নাথ

 

v নিন্দুকরে বাসি আমি, সবার চেয়ে ভালো। তারপর?

—আলো ছেড়ে কালো খোঁজে, নিজের মনটাই কালো।

 

v নিন্দা থেকেই যদি হয় দারুণ কিছু?

—তাইলে নিন্দাই ভালো।

 

v জানিস, জোনাকি পোকার পেছনে একটা লাইট জ্বলে?

—জানি। এটাও জানি, নিন্দুকদের পেছনেও একটা অদৃশ্য লাইট জ্বলে।

 

v রকেটের পেছনে আগুন লাগিয়ে দিলেই রকেট মহাশূন্যে পৌঁছে যায়।

—নিন্দুকদের পেছনে আগুন লাগিয়ে দিলে তারা রকেটের আগেই মহাশূন্যে পৌঁছে যাবে।

 

v নিন্দা আর সমালোচনা কিন্তু এক নয়।

—নিন্দুক না শোনে ধর্মেরও কাহিনি।

v ওই ব্যাটা, তোর লুঙ্গির পেছনে ছিদ্র।

—শালা, আগে তোর প্যান্টের হাজারটা ছিদ্রের দিকে তাকা।

 

v বইমেলায় অমুক পাঁচটা বই লিখছে। এত কেমনে লেখে?

—হ, অমুকরা তো সারাদিন তোদের মতো ফেসবুকে ঘাস কাটে!

 

v আপনে তো ভাই সব সময় চুরি কইরা লেখেন।

—আপনারা থাকতে আমার নিজে লেখার কী দরকার!

 

v এইসব কী ছাইপাশ লিখছেন? নেশা করছেননি মিয়া?

—নেশাখোররা দুনিয়ার সবাইকেই নেশাখোর মনে করে।

 

v এতকিছু থাকতে নিন্দুকরে নিয়া লিখলেন ক্যান?

—বিনা পয়সার কামলাদের মাঝেমধ্যে একটু উপহারস্বরূপ বাঁশ দিতে হয়।