যেসব কারণে বাড়িওয়ালিদের শীতকাল পছন্দ হতে পারে

/ হেলাল নিরব

v শীতকালে ফ্যান চলে না, ফলে বিদ্যুত্ বিল কম হয়। আর সব বাড়িওয়ালি অবশ্যই এমনটা পছন্দ করবে।

v শীতকালে অনেকেই গোসল কম করে। আর গোসল কম হওয়ায় পানি খরচ অনেকটা কমে যায়। যা প্রত্যেক বাড়িওয়ালির অন্যতম পছন্দ।

v ভাড়াটে শীতকালে একবারের বেশি তরকারি রান্না করে এবং পরে শুধু গরম করে খায়। আর এর ফলে গ্যাস খরচ কমে যায়। যা বাড়িওয়ালির কাছে চাঁদ হাতে পাওয়ার মতো।

v শীতকালে শৌখিন ভাড়াটে বেড়াতে বের হয়। তখন সম্পূর্ণ বাসা কিছু দিনের জন্য বন্ধ থাকে। আর বাসা বন্ধ মানেই বাড়িওয়ালির নানা দিকের সুবিধা।

v শীতকালে সবজির দাম কিছুটা নাগালে থাকে। পচনশীল দ্রব্যও অনেক স্থায়ী হয়। ফলে ফ্রিজের ব্যবহার কম হয় মানে বিদ্যুত্ বিল কম আসে। তা কারো না পছন্দ হয়ে পারে!