/ আল সানি
শীতে বাসা থেকে আপনাকে গোসল করার জন্য চাপ দিচ্ছে। কিন্তু আপনি জানেন এই শীতে আপনার পক্ষে গোসল করা একেবারে ইম্পসিবল। তাহলে আপনি বাসায় যেসব অজুহাত দিতে পারেন—
v এদেশে কয়েক লাখ মানুষ নিরাপদ পানির অভাবে ভোগে। আমি যদি গোসল করে প্রতিদিন কয়েক লিটার পানি নষ্ট করি তাহলে গরিবের পেটে লাথি মারা হবে, যা একজন সচেতন নাগরিক হিসেবে আমি করতে পারি না।
v বাবা-মা আপনাকে সব সময় গোসল করতে বলছে সেক্ষেত্রে আপনি গোসল করার যে সময়টা সে সময়ে টেবিলে মনোযোগ দিয়ে পড়ার অভিনয় করতে পারেন। বাবা-মা ভাবে ছেলে পড়ছে, এখন ডিস্টার্ব করা ঠিক হবে না।
v আপনি সকালে বাসা থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে বের হবেন, বাসায় ফিরবেন সন্ধ্যার পর। বাসাই এসে বলবেন শরীরটা কেমন জ্বর জ্বর করছে। দেখেবেন গোসলের জন্য আর কোনো চাপ নেই।
v বাসা থেকে যদি বেশিই চাপ দেয় গোসলের জন্য, আপনি খেয়াল করে দেখবেন, বাসার বাকি সবাই গোসল করছে কি না। যদি আপনাকে আপনার মা বলেন, ‘বিল্টু যা গোসল কর।’ কিন্তু আপনি জানেন, আপনার ছোটভাই গোসল করে না। তখন আপনি জেদ ধরবেন, ‘ও গোসল না করলে আমিও করব না। এভাবেও আর কিছু দিন গোসল না করে থাকতে পারেন।’
বি.দ্র. এসব থিউরি অ্যাপ্লাই করতে যেয়ে মায়ের হাতে ঝাড়ু, জুতা, হ্যাঙ্গার ইত্যাদির বাড়ি খেলে আইডিয়াবাজ দায়ী থাকবে না।
সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা