/ সাঈদ সাহেদুল ইসলাম
এ মৌসুমও যাচ্ছে চলে!
সময় তো কম হাতে
ইয়ে মিয়ে বিয়ে নিয়েই
ব্যস্ত দিনে রাতে।
পরের বছর করবে বিএ
গ্যারান্টি নেই তার
পরীক্ষাতে ফেল ছিল ওর
গত পাঁচেকবার।
যাচ্ছে বয়স, ঘটক জাহিদ
তাই নিয়েছে পিছু
বিয়ের পরে করবে বিএ
নেই ভাবনা কিছু।
বর সেজেছে ইয়ে মিয়ে
বে’র পীড়িতে কনে
‘বর কী করে’ প্রশ্ন অনেক
করছে জনে জনে।
বলল ঘটক, ‘এ বিয়ে হোক
করবে বিএ আবার।’
‘বিয়ের পরে আবার বিয়ে!’
রাগ সে কনের বাবার।
লাঠি নিয়ে করলে তাড়া
পালায় ইয়ে, জাহিদ
জানেন নাকি ইয়ে মিয়ের
প্রকৃত নাম—সাঈদ।