দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ১৭.৩ ওভারে জয় নিশ্চিত করে ভারত। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে নিউজিল্যান্ড। প্রথম উইকেট জুটিতে ৬ ওভারে তারা ৪৮ রান সংগ্রহ করে। কিন্তু মরটিন গাফটিল আউট হওয়ার পরই রানের গতি স্লথ হতে থাকে। দলীয় ৬৮ রানে কলিন মুনরো আউট হলে নিউজিল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি। এর পর নিয়মিত বিরতিতে উইকেট পড়লে ৫ উইকেটের বিনিময়ে মাত্র ১৩২ রানেই আটকে যায় কিউয়িরা।
আরো পড়ুন : দেশের ৮৫ ভাগ মানুষ শেখ হাসিনার সরকারের ওপর সন্তুষ্ট: আরআই
১৩৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফিরে যান ৩৯ রানের মধ্যেই। বিরাট ১১ এবং রোহিত শর্মা ৮ রান করেন। এরপরই দলের হাল ধরেন শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল। শ্রেয়স ৪৪ রান করে আউট হলে রাহুল ৫৭ রানে অপরাজিত থাকেন। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
ইত্তেফাক/ইউবি