আাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২১ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব গুরুতর আহত হওয়ায় মামলা দায়ের হয়েছে।
সংগঠনের সাবেক ছাত্র-বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন ও সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফতসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
রবিবার কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী দ্বিতীয় আদালতে সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের মা রাশিদা খাতুন বাদী হয়ে মামলাটি করেন।
আরও পড়ুন : শাহ এএমএস কিবরিয়ার ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ
মামলার সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাতকে প্রধান আসামি ,সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালনকে ২নং আসামি করা হয়েছে। এছাড়া আসামি করা হয়েছে সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, ছাত্রলীগ নেতা আল আমিন, তৌকির মাহফুজ মাসুদ, মো: হানিফ হোসাইন, ইমন সহ আট জনকে।
দণ্ড বিধির ১১৪, ১৪৩, ১৪৭, ১৪৮, ৩০৭, ৩২৩, ৩২৪, ৩২৬ ধারায় এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারায় তিনি এ মামলা করেন। মামলায় পদবঞ্চিত গ্রুপের ৮ নেতা কর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার প্রধান আসামি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন,‘ আমরা ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আমাদের কে হেনস্তা করার উদ্দেশে এমন মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম