শ্বশুর বাড়িতে বেড়াতে এসে খুন হলেন শিক্ষক

নেত্রকোনায় উজ্জ্বল চৌধুরী (৪০) নামে এক স্কুলশিক্ষকের লাশ পুলিশ উদ্ধার করেছে। সোমবার সকালে সদর উপজেলার রুই কোনাপাড়া গ্রামের একটি জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়।

উজ্জ্বল চৌধুরীর বাড়ি মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে। তিনি গোবিন্দশ্রী উচ্চবিদ্যালয়ের শিক্ষক। তিনি কোনাপাড়ায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন।

আরও পড়ুন : শাহ এএমএস কিবরিয়ার ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ ভোরে  উজ্জ্বলের শ্বশুর বাড়ির পিছনের একটি জঙ্গলে তার লাশ পরে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং এলাকাবাসি লাশটি উজ্জ্বল চৌধুরীর বলে সনাক্ত করে।

নেত্রকোনা সদর থানার ওসি তাজুল ইসলাম বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম