কোবে ব্রায়ান্টের মৃত্যু: কাজ শুরু করেছে তদন্ত কমিটি

যুক্তরাষ্ট্রের কিংবদন্তী সাবেক বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্টের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় শুরু হয়েছে তদন্ত। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার এই তদন্ত কাজ শুরু করে দুর্ঘটনার কারণ উদঘাটনে গঠিত হওয়া তদন্ত কমিটি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তদন্তকারী দল মূলত আবহাওয়া এবং যান্ত্রিক ত্রুটির দিকটি খতিয়ে দেখছে। এদিকে  কোবে ব্রায়ান্টের মৃত্যুতে মঙ্গলবারের সকল খেলা বাতিল করেছে ন্যাশনাল বাস্কেটবল এসোসিয়েশন(এনবিএ)। 

প্রসঙ্গত, গত রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের কিংবদন্তী বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট ও তার ১৩ বছর বয়সী কন্যা জিয়ানা মারিসহ ৯ জন নিহত হন। সেদিন স্থানীয় সময় সকাল ১০টার দিকে ব্যক্তিগত হেলিকপ্টারে ভ্রমণে বের হয়েছিলেন ব্রায়ান্ট। ক্যালাবাসেস পার্বত্য অঞ্চলে পৌঁছালে হঠাৎ করে আগুন ধরে হেলিকপ্টারটি বিদ্ধস্ত হয়ে সবাই নিহত হন।  

ইত্তেফাক/এআর