নওগাঁর আত্রাইয়ে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে রাসেল ইসলাম (৪৪) নামে এক কৃষক নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার রাতে উপজেলার চকপারগুড়নই গ্রামে এ ঘটনা ঘটে । নিহত রাসেল ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে গ্রামের বাজার থেকে ফিরছিলেন রাসেল। বাড়ি কাছাকাছি পৌঁছালে লুকিয়ে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । থানা পুলিশ সংবাদ পেয়ে রাতেই লাশ উদ্ধার করা করে ।
আত্রাই থানার ওসি মোসলেম উীদ্দন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তবে জমি-জমা সংক্রান্ত জের ধরে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন । এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।
ইত্তেফাক/এএম