দুর্নীতির অভিযোগ থেকে দায়মুক্তির আবেদন প্রত্যাহার নেতানিয়াহুর

দুর্নীতির অভিযোগে সংসদের কাছে চাওয়া দায়মুক্তির আবেদন প্রত্যাহার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইসরাইলের প্রধানমন্ত্রী ফেসবুকে এমনটি জানান। 

ফেসবুকে দেয়া এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, সংসদে দায়মুক্তি নিয়ে একটি সার্কাস চলবে। তাই সে ওই নোংরা খেলায় অংশ নিতে চান না। 

নেতানিয়াহু বলেন, আমি নেসেটকে বলে দিয়েছি যে আমি দায়মুক্তির আবেদন প্রত্যাহার করতে চাই।  

 গত নভেম্বর মাসে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের তিনটি আলাদা অভিযোগ গঠন করেন ইসরাইলের অ্যাটর্নি জেনারেল। তবে নেতানিয়াহু কোনো অন্যায় করেন নি বলে দাবি করে আসছেন। তাকে দায়মুক্তি পেতে হলে সংসদের অর্ধেকের বেশি সদস্যের সমর্থন পেতে হবে।তবে দয়মুক্তির বিষয়টি সংসদে উত্থাপিত হওয়ার আগেই তা প্রত্যাহার করে নিলেন নেতানিয়াহু। 

ইত্তেফাক/এআর