হবিগঞ্জের বাহুবল উপজেলায় অজ্ঞাত গাড়ি চাপায় সিএনজি অটোরিকশা চালকসহ ২ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর এলাকার বাগানবাড়ী নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- ওই উপজেলার পুটিজুরী ইউনিয়নের মঙ্গলকাপন গ্রামের আব্দুর রকিব (৩৫) ও পার্শ্ববর্তী নোয়াপাড়া গ্রামের আক্তার মিয়া (৪৫)।
বাহুবল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, রাত সাড়ে তিনটার দিকে পুটিজুরী থেকে সিএনজি অটোরিকশাচালক আক্তার মিয়া মিরপুর সিএনজি ফিলিং স্টেশনে যাচ্ছিলেন অটোরিকশায় গ্যাস নিতে। তার সঙ্গে ছিলেন আব্দুর রকিব। পথিমধ্যে বাগানবাড়ি নামকস্থানে পৌঁছালে অজ্ঞাত গাড়ি চাপায় সিনএনজি আটোরিকশা চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন।
আরো পড়ুন: বরিশালের এসএসসি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএএম