ডিজে হাইস্কুলে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে শেরপুর সরকারি ডি.জে মডেল হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় শেরপুর সরকারি ডি.জে মডেল হাইস্কুল প্রাঙ্গণে স্কুলের সভাপতি ও শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মো. আখতার উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, সাবেক শিক্ষক আলতাফ উদ্দিন, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মো. সাইফুল বারী ডাবলু, স্কুলের সাবেক সভাপতি মো. বদরুল ইসলাম পোদ্দার ববি, শেরপুর পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম সিপ্লব। 

আরও পড়ুন: চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জয় কিশোর মুন্সী, প্রাথমিক শিক্ষা অফিসার মিনা পারভিন, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মো. আব্দুল মান্নান ভূইয়া,  কেল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শাহজাহান আলী, শিক্ষক তাপস বসাক, সোহেলা পারভীনসহ অন্য শিক্ষক-শিক্ষিকা এবং বিদায়ী শিক্ষাথীরা। 

ইত্তেফাক/এসি