আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ জঙ্গিমুক্ত হয়েছে। বাংলাদেশ এখন আলোকিত। আলোকিত-শান্তিময় দেশ এগিয়ে নিতে আসন্ন সিটি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
গতকাল মঙ্গলবার বিকালে কদমতলী থানার মিরাজনগরে মুজিববর্ষ উপলক্ষ্যে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: কাল মধ্যরাত থেকে ঢাকায় বিশেষ অভিযান
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা সানজিদা খানম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের অসীত বরণ রায়, বাসদের রেজাউর রশীদ খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/ইউবি