চীনকে সহায়তার দায়ে যুক্তরাষ্ট্রে ৩ গবেষক অভিযুক্ত

চীনকে সহায়তার দায়ে ৩ গবেষককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ওই ৩ গবেষকের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এবং দুইজন চীনের গবেষক রয়েছে বলে জানা গেছে। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের প্রধান প্রফেসর চার্লস লিয়েবারকে চীনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ আনা হয়েছে। এছাড়া বাকি দুইজন চীনের গবেষককে বিদেশী প্রতিনিধি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। 

অভিযোগে বলা হয়, লিয়েবার চীন সরকার থেকে প্রায় ১০ লাখ মার্কিন ডলার নিয়েছে। এদিকে অভিযুক্ত হওয়ার পর ইতিমধ্যে প্রফেসর চার্লস লিয়েবারকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এক বিবৃতিতে তারা বিষয়টি খুব গুরুত্ব সহকারে নিয়েছে বলে জানিয়েছে । 

ইত্তেফাক/এআর