ত্রিবেনী গণ সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ত্রিবেনী গণ সাংস্কৃতিক সংস্থা তাদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় পৌর পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শেষ হয়।

২০ জানুয়ারি বিকেলে সংগঠনের পাচুড়িয়ার নিজ কার্যালয়ে সংগীত সন্ধ্যার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। পরের দিন সংগঠনের কার্যালয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের গান ও রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

২২ জানুয়ারি নজরুল, উচ্চাঙ্গসংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার লোকসংগীত, ও নাট্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় ২ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

সমাপনী দিন সকালে বর্ণাঢ্য র্যালি বের করে ত্রিবেনী গণ সাংস্কৃতিক সংস্থা। বিকেলে শহরে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় ত্রিবেনী গণ সাংস্কৃতিক সংস্থার  শিল্পী, কলাকুশলীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফা বলেন, ‘৩৪ বছর আগে এ সংগঠনটি আত্মপ্রকাশ করে। সংগঠনের অধ্যক্ষ রাখাল ঠাকুরের তত্ত্ববধানে এ দীর্ঘ সময়ে এ সংগঠন অনেক শিল্পী ও সাংস্কৃতিক কর্মীর জন্ম দিয়েছে। তারা স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে অবদান রেখে চলেছেন। সুস্থ্য ধারার বাঙালি সংস্কৃতি চর্চা বিকাশে আমরা কাজ করে যাচ্ছি। দেশ-বিদেশে বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দিতে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’