কুষ্টিয়ায় স্ত্রী হত্যা দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন ও হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডসহ এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম আব্দুল কাদের। সে খোকসা উপজেলার দেবীনগর গ্রামের আব্দুল খালেকের পুত্র। 

আরো পড়ুন: বৃক্ষ রোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যান কাটছে সরকারি গাছ

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারিতে আসামি আব্দুল কাদের যৌতুকের দাবিতে নিজ বাড়িতে স্ত্রী মিলি খাতুনকে (২০) শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় মিলি খাতুনের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে খোকসা থানায় আব্দুল কাদেরের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৩১মে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে কাদেরের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা আদেশ দেন আদালত। 

ইত্তেফাক/এএএম