লালমনিরহাট কারাগারের দায়িত্ব পালনকালে জেলারের মৃত্যু

লালমনিরহাট কারাগারের জেলার মাসুদুর রহমান (৫০) পেশাগত দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার সকাল ১১ টার দিকে অসুস্থ হলে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

আরও পড়ুন : ৫০ টাকার জন্য শিক্ষার্থীর কাছ থেকে বই কেড়ে নেওয়ার অভিযোগ

লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ সাংবাদিকদের বলেন, বুধবার সকাল ১১টার দিকে কারাগারে নিজস্ব অফিস কক্ষে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জেলার মাসুদুর রহমান ।পরে সহকর্মীরা তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মাসুদুর রহমানের মরদেহ লালমনিরহাট কারাগারে নেয়া হয়েছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ পরিবারের সদস্যদের মাধ্যমে গ্রামের বাড়ি ময়মনসিংহে পাঠানো হবে।

ইত্তেফাক/এমআরএম