কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে ইব্রাহিম খলিল নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বটতলীয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খলিল ওই গ্রামের মো. ফারুকের ছেলে।
আরও পড়ুন : ঘাটাইলে ৩ স্কুলছাত্রী ধর্ষণ : আরেক আসামির জবানবন্দি
খলিলের মা তসলিমা বেগম বলেন, বাড়ির উঠানে কয়েকজন শিশুসহ খেলছিল খলিল। কোন এক সময় পাশের পুকুরে পড়ে যায়। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। পরে পুকুরে খলিলকে ভাসমান অবস্থায় দেখতে পাই। উদ্ধার করে দ্রুত পেকুয়া নূর ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কর্তব্যরত চিকিৎসক ডা. মুজিবুর রহমান বলেন, ক্লিনিকের আনার আগে ওই শিশু মারা গেছে।
ইত্তেফাক/এমআরএম