রিয়াল জারাগোজার বিপক্ষে বড় জয়ের মধ্য দিয়ে কোপা দেল রের শেষ আট নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে জারাগোজার ঘরের মাঠে ০-৪ গোলের বড় জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
ম্যাচের ৬ মিনিটের মাথায় অতিথিদের এগিয়ে দেন রাফায়েল ভারানে। ৩২ মিনিটের মাথায় লুকাস ভাসকেজ গোল করলে প্রথমার্ধেই ০-২ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের ৭২ ও ৭৯ মিনিটে যথাক্রমে ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজামা গোল করলে জয় নিশ্চিত হয়ে যায় রিয়াল মাদ্রিদের।
আজ রাতে লেগানেসের বিপক্ষে মুখোমুখি হবে বার্সেলোনা।
ইত্তেফাক/এএম