বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিবপুর গ্রামে গলাকাটা অবস্থায় এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন আলুর জমিতে ওই লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। বুধবার (২৯) জানুয়ারি সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে ওই শিশু নিখোঁজ ছিল।
নিহত শিশুর নাম সাদিয়া (৭)। সে উপজেলার তালিবপুর গ্রামের দিনমজুর শাহিনুর ইসলামের মেয়ে। সাদিয়া ১ম শ্রেণির ছাত্রী ছিল।
শিবগঞ্জ থানা পুলিশ জানায়, শিশু সাদিয়া বুধবার সন্ধ্যায় পাশে তার বড় আম্মার বাড়িতে বেড়াতে যায়। কিছুক্ষণ পর ভাত খেতে বাড়ি আসার পথে সে নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা আলুর জমিতে গলাকাটা অবস্থায় তার লাশ দেখতে পায়।
সাদিয়ার মা ইসেদা বেগম বলেন, গ্রামের কিছু লোকজনের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিবাদ চলছিল। এ বিবাদের মামলায় মামলায় আমি তিন মাস জেলও খেটেছি। মেয়েকে হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।
আরও পড়ুন: ওটি বন্ধ চলেনা এক্স-রে মেশিন, আট্রাসনোগ্রাম হয় না ২ বছর
খবর পেয়ে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা ও শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানিয়েছেন, তদন্ত চলছে। দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে সনাক্ত বা আটক করা যায়নি।
ইত্তেফাক/এসি