যখন তুমি পাও না খুঁজে
কই সব?
তাকিয়ে দেখো, হাসছে দূরে,
শৈশব!
শৈশব মানে, রূপকথারা,
বুকজুড়ে
গল্প বোনে, আনন্দ আর
সুখজুড়ে।
শৈশব মানে, চেনামুখের
বন্ধনে
গভীর সুখে, বাবার বুকের
গন্ধ নে!
যখন তুমি পাও না খুঁজে
কই সব?
তাকিয়ে দেখো, হাসছে দূরে,
শৈশব!
শৈশব মানে, রূপকথারা,
বুকজুড়ে
গল্প বোনে, আনন্দ আর
সুখজুড়ে।
শৈশব মানে, চেনামুখের
বন্ধনে
গভীর সুখে, বাবার বুকের
গন্ধ নে!