রাণীশংকৈলে দেড় কোটি টাকার খাল খনন

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নে দেড় কোটি টাকার খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ খাল খনন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ওই ইউনিয়নের ঘুনিয়া ব্রিজ সংলগ্ন লোলতাই খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন । এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা সঞ্চয় দেবনাথ, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, বিএডিসির উপ সহকারী প্রকৌশলী ইমরুল কায়েশ, নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, যুবলীগ নেতা ও সমাজসেবক শাহনেওয়াজ শানু, ইউপি সদস্য আলাউদ্দিন,আওয়ামী লীগনেতা নুরুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ, কৃষক, সাংবাদিক প্রমুখ।

আরও পড়ুন: সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১

প্রসঙ্গত, খালটি খননের জন্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এটি দুই মাসের মধ্যে খনন করা হবে বলে জানা গেছে।

ইত্তেফাক/আরআই