কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না, নেতাকর্মীদের ফখরুল

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে  কেন্দ্র না ছাড়ার জন্য বিএনপি নেতাকর্মীদে নির্দেশ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি নেতাকর্মীদের এ নির্দেশ দেন।

মির্জা ফখরুল বলেন, কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না। সবাই যার যার কেন্দ্রে ফিরে যান। শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে থাকবেন।  ডোন্ট লিভ দ্য সেন্টার।

আরো পড়ুন : অতীতের যে কোনো সময়ের চেয়ে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হচ্ছে : তথ্যমন্ত্রী

এর আগে বেলা সোয়া ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মির্জা ফখরুল। এ সময় তার সঙ্গে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানসহ দলের নেতাকর্মীরা ছিলেন। কয়েক ঘণ্টা অপেক্ষার পর দুপুর পৌনে একটায় মির্জা ফখরুল কার্যালয় ত্যাগ করেন। কার্যালয় ত্যাগের আগে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখানে থাকার দরকার নাই। সবাই যার যার কেন্দ্রে যান। নিজে গিয়ে কেন্দ্রে বসেন। শেষবেলা পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে।

ইত্তেফাক/ইউবি