চলতি বছরের ২ ফেব্রুয়ারি যুগলদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ দিনের সংখ্যা ক্রম হচ্ছে ‘০২০২২০২০’। বিশ্বের নানা দেশের যুগলরা দিনটি বিয়ের জন্য ঠিক করে রেখেছিলেন। কিন্তু সব পরিকল্পনা ওলটপালট করে দিয়েছে করোনা ভাইরাস। বিশেষ করে চীনের যুগলদের জন্য।
ইতোমধ্যে যারা ২ ফেব্রুয়ারি বিয়ের পরিকল্পনা করেছিলেন তা বাদ দিয়ে পিছিয়ে দিতে বলেছে চীন সরকার।
দেশটির নাগরিক বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি কোথাও বিয়ের নিবন্ধন কিংবা ঘোষণা হয়ে থাকলে তা বাতিল করতে বলা হচ্ছে। আর বর্তমান পরিস্থিতি অন্যদের বোঝাতে অনুরোধ জানানো হচ্ছে।
বিয়ের জন্য চলতি বছরের ২ ফেব্রুয়ারিকে সৌভাগ্যের দিন বলে আখ্যায়িত করা হচ্ছে। ‘০২০২২০২০’ সংখ্যা ক্রম সামনে ও পেছন থেকে পড়লে একই মনে হচ্ছে।
ছবি: ডেইলি মেইল
এর আগে বেইজিং, সাংহাই ও অন্যান্য শহরগুলোতে এই দিনে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও অফিস বন্ধ থাকায় রবিবার তা সম্ভব হচ্ছে না।
এদিকে করোনা ভাইরাসের কেন্দ্রস্থল উহানে প্রায় ৫০ কোটিরও বেশি মানুষ বসবাস করে। এই প্রদেশটি এখন কার্যত অবরুদ্ধ। উহানের কর্তৃপক্ষ ঘোষণা করেছে, তারা পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমস্ত বিয়ে নিবন্ধন স্থগিত রেখেছে।
চীনে এই ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৫৯ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৯১ জন। আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশ্বের নানা দেশেও করোনা ভাইরাসের সন্ধান মিলেছে।
ছবি: ডেইলি মেইল
ইত্তেফাক/জেডএইচ