ছবি যখন কথা বলে

 

/ সত্যজিত্ বিশ্বাস

 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের চুলে হাত কেন? 

v এত সুন্দর চুল, বাতাসে উড়ে যায় যদি? তাই, ধরে রাখার এই আপ্রাণ চেষ্টা।

v বিবাহবিচ্ছেদ ভাবা যায়, তাই বলে ইইউর সঙ্গে বিচ্ছেদ? হাত কপালের চুলে না গিয়ে অন্য জায়গার চুলে যে যায়নি, এই তো বেশি! 

v কী সুন্দর একটা ইয়ে চলে গেল সামনে দিয়ে, শালার লম্বা চুলের কারণে ভালো করে কিছু দেখা যায়?

v কী ব্যাপার, শরীরটা ম্যাজম্যাজ করে কেন? কপালটাও তো দেখি গরম। কোনো ভাইরাস অ্যাটাক না তো?

v মাথা ভর্তি উকুন, চুলকাইতে চুলকাইতে হালুয়া টাইট। 

 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসলে কী শুনতে চাইছেন? 

v স্কুলে পড়া পারতাম না বলে স্যার যেমনে কান টানত, এখনো অমাবস্যা, পূর্ণিমা আসলে টনটন করে উঠে। এই যে, কানের এই পাশটা, দেখেন কেমন লাল হয়ে আছে।  

v আরে কিছু না, কানটা চিলে নিয়ে গেল কি না দেখলাম আর কী।

v সবাই আমার বিরুদ্ধে ফিসফিস করে ষড়যন্ত্র করে। কান না পাতলে চলে? 

v ধুত্তোরি, ভুলে ইয়ারিং মেশিনটা ফেলে এসেছি বাসায়। কে, কী কয় কিচ্ছু শুনি না! 

v ভাই আর বইলেন না, বাংলাদেশে গিয়েছিলাম নির্বাচনী প্রচারণা শুনতে। সেই যে কানে তব্দা লাগল, এখনো ছুটে নাই।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদাস দৃষ্টিতে কী ভাবছেন? 

v আগে কী সুন্দর দিন কাটাইতাম। প্রেসিডেন্ট হয়ে এ কীসের মধ্যে পড়লাম!

v এখন যাই বলি, যাই করি, তাতেই দেখি দোষ হয়ে যায়। যত দোষ, ডোনাল্ড ঘোষ।  

v মোড়লগিরি বাদ দিয়ে আজ যদি ‘আমার জীবনের নারীরা’ নামে একটা উপন্যাস লিখতাম, তাহলে একুশে বইমেলায় আমার বই নিশ্চিত বেস্ট সেলার হতো।

v এই কাঠখড় পোড়াইয়া প্রেসিডেন্ট হইছি কী অভিশংসিত প্রেসিডেন্ট হওয়ার জন্য?

v এই আমি বিশ্বের সেরা ক্ষমতাধর, এই আমিই অভিশংসিত—হইল কিছু?