আবুলের বই

 

/ সাঈদ সাহেদুল ইসলাম

 

আবুল যা হোক লেখক বটে

লিখল সেদিন ফেসবুকে,

কেউবা বলে ‘দারুণ-অসাম’

করল আবুল Guess বুকে—

 

সেও হয়েছে বিখ্যাত আজ

লেখক, মানে কম কীসে?

লিখছে যখন সময় কোথায়

ফেলবে এখন দম কি সে?

 

কই প্রকাশক কোথায় আছে

খুঁজছে আবুল। ইচ্ছে তার—

বই ছাপা হোক, কম সময়ে

যা-ই লিখেছে কিচ্ছে তার!

 

এক বছরেই বিশটা বইয়ের

ছাপার কাজে আবুল—

ব্যস্ত আছে—ভাবছে না সে

এইটে সঠিক না ভুল?