/ ঝুমা আক্তার
v প্রথম বন্ধু :বল চা খাবি নাকি কফি খাবি?
দ্বিতীয় বন্ধু :তোদের বাসায় কি পেয়ালা একটাই?
v প্রথম বন্ধু :দোস্ত, দেখ না পুকুর থেকে ধোঁয়া আসছে, নিশ্চয় পানিতে আগুন লেগেছে!
দ্বিতীয় বন্ধু :ধুর বোকা! পানির নিচে মাছেরা সিগারেট খাচ্ছে।
v বল্টু গেল চাকরির মৌখিক ইন্টারভিউ দিতে।
প্রশ্নকর্তা :বল্টু বলো তো, টেবিলে রাখা কাচের গ্লাসটি ভাঙলে কয় টুকরা হবে?
বল্টু :গ্লাস হাতে নিয়ে ছুড়ে মারল আর বলল এবার গুনে দেখেন।
v এক লোক কবিরাজের কাছে গেল তার কিছু সমস্যার কথা বলতে।
কবিরাজ :বলেন তো আপনার কী সমস্যা?
লোক :আমি ঘুমালে চোখে দেখি না, ভাত খেলে ক্ষুধা থাকে না আর হাঁটার সময় পা আগে চলে।
কবিরাজ :ঘুমানোর সময় চোখ খোলা রাখবেন, ভাত না খেয়ে একটা করে ঘোড়ার ডিম খাবেন আর হাঁটার সময় দুই পা বেঁধে রাখবেন। ১০০% সমস্যা সমাধান।
v বয়ফ্রেন্ড :হ্যালো জানু কী করো?
গার্লফ্রেন্ড :হারামি কী বললি! তুই আমার বাবার নাম ধরলি!
বয়ফ্রেন্ড :আরে কী বলো! আমি তো তোমাকে মায়া করে জানু বলেছি।
গার্লফ্রেন্ড :ইতর-বদমাইশ তুই এবার আমার মায়ের নামও ধরলি।
বানিয়াচং, হবিগঞ্জ