আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী। দুই সিটির দুই প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নিজ নিজ সিটিতে জয়ের পথে রয়েছেন।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ফুল দিয়ে স্বাগত জানান।
আরো পড়ুন: বিএনপির হরতালে ঐক্যফ্রন্টের সমর্থন
শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম যখন গণভবনে প্রবেশ করছিলেন, তখন উপস্থিত সাংবাদিকরা তাদের ঘিরে ধরেন। তবে সে সময় কোনো প্রতিক্রিয়া জানাননি কেউই।
ইত্তেফাক/এএএম